[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীতে যৌথ অভিযানে ৬০ হাজার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলার চৌহালী নৌ ঘাট থেকে বাঘুটিয়া, উমারপুর ও ঘোরজান ইউনিয়নে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আনুমানিক প্রায় ৬০ হাজার  মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে জোতপাড়া নৌ ঘাট  এলাকায় জব্দকৃত সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 চৌহালী মৎস্য অফিসার মোঃ রকিবুল ইসলাম এর  নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তরের সিনিয়র ক্ষেত্র সহকারী মো, শফিকুল ইসলাম শফি, চৌহালী থানা পুলিশ।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে  সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশ যৌথভাবে সহায়তা প্রদান করে।
  সংশ্লিষ্ট কর্মকর্তা মো. রকিবুল ইসলাম  জানান, অবৈধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ক্ষতিকর এসব জালের হাত থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে তিনটি এতিমখানায় জব্দকৃত ৩০কেজি মাছ বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।