[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাজশাহীতে ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপির আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “ভূমিমন্ত্রীর অসুস্থতায় আমরা সবাই তাঁর সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, মহান আল্লাহর কাছে সেই দোয়া করি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখবেন এই কামনা করি।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন।
এ সময় সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী, মহানগর এর আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিফাত জেরিন তুলি সহ মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।