[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে রূপসা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

উপজেলা পরিষদসংলগ্ন রেলগেটে দুর্ঘটনা, নিহতের পরিচয় মেলেনি। যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় যশোরগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তাঁর মরদেহ রেললাইনের পাশে পড়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।