[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রতিবারের ন্যায় এবারও সপ্তাহব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে ও পাবনা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক পাভেল মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জজ কোর্টের জিপি অ্যাড. আরশেদ আলম, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ মন্টু, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, শহীদ সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ আখতার জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি মো. ফরিদুল ইসলাম খোকন, পাবনা জেলা বিএনপির সদস্য রেহানুল ইসলাম বুলাল, বাংলাদেশ পুস্তক ব্যাবসায়ী সমিতি (বাপুস) পাবনা জেলা শাখার প্রভাষক সাইফুল ইসলাম শুভ, কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক প্রমূখ।
এছাড়াও নারী উদ্যোক্তাদের মাঝ থেকে বক্তব্য রাখেন পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দা সোনিয়া খাতুন, তামান্না তানজীন জান্নাতী।
আলোচনা শেষে কেক কেটে পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়। উদ্বোধনের প্রথম দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করে নৃত্যঞ্চল।
এসময় ছাত্রদল পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাব্য, মিজানুর রহমান মিঠুসহ বিপুল সংখ্যাক দর্শনার্থী উপস্থিত উপস্থিত ছিলেন।
হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ জানান, সপ্তাহব্যাপী পাবনা উৎসবে পাবনার ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যচিত্র প্রদর্শনী, কৃতিজনদের সম্মাননা ও তথ্যচিত্র প্রদর্শনী, পাবনাকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা, আবৃত্তি প্রতিযোগীতা, পাবনার আঞ্চলিক গান ও নৃত্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
সকলের অংশগ্রহণ ও উপস্থিতি উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং উৎসবটি পাবনাবাসীর কাছে মিলন মেলায় পরিণত হবে তিনি আশা প্রকাশ করেন।
পাবনা উৎসব ও  উদ্যোক্তা মেলায় বিভিন্ন উদ্যোক্তাদের রকমারি পণ্য, পোশাক, গহনা, প্রসাধনী সামগ্রী, আচার, পিঠা-পুলি, খাদ্যপণ্য, তাঁত শিল্প, মৃৎ শিল্পসহ নিত্যপ্রয়োজনীয় গৃহস্থলি তৈজসপত্রসহ হরেক রকম পণ্য নিয়ে ৫৭টি স্টল রয়েছে। পাবনা উৎসব ও  উদ্যোক্তা মেলা ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।