পাবনার চাটমোহর উপজেলায় শারদীয় পুনর্মিলনী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করেছেন পাবনা নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। অনুষ্ঠানে উপস্থিত নারীদের মিষ্টিমুখও করানো হয়।
সকালে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক দিদি, বৌদি, কাকিমা ও মাসি-পিসিকে শাড়ি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শ্রী অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতন্য, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং শ্রী তরুণ পাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল করিম তারেক, মো. গোলাম মাওলা, আনিসুর রহমান আনসু, এ এম জাকারিয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল আলম, গোলজার হোসেনসহ চাটমোহর উপজেলার ৫৪টি দুর্গা মন্দিরের সভাপতি-সম্পাদক ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ।