বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০) অক্টোবর বিকেলে টাঙ্গাইলের আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হলরুমে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন জেলা সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা খন্দকার আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য শাহীন মিঞা, মাওলানা আব্দুল হালিম, শামসুল হক প্রমুখ। শুরুতে দারসুল কুরআন পেশ করেন জহির উদ্দিন বাবর।তালিমুল কুরআনের ক্লাস পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
টাঙ্গাইল শহর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬