[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় দুর্গোৎসব দর্শনার্থীদের ভীড়

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গোৎসবের মহানবমীকে ঘিরে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজামণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ।ঢাকের বাদ্য,চণ্ডীনপাঠ, পূজা-অর্চনা আর বর্ণিল আলোকসজ্জায় মুখর হয়ে উঠেছে প্রতিটি পুজামণ্ডপ।এবার সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের ৩৪টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহানবমী উপলক্ষে গতকাল সকাল থেকেই প্রতিটি পূজামণ্ডপে পূজা-অর্চনার পাশাপাশি চলে চণ্ডীপাঠ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা।মণ্ডপের ভিতরে ও আশপাশের এলাকায় করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন সাজসজ্জা।অষ্টমী ও মহানবমীতে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় পূজা মণ্ডপগুলোতে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন,বিভিন্ন ধর্মের মানুষও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে মণ্ডপগুলোতে ভীড় করেন। পূজাকে কেন্দ্র করে মণ্ডপের আশপাশে বসেছে বিভিন্ন কারুশিল্প ও বাহারি পণ্যের মেলা,যা উৎসবের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা।এদিকে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক  অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ-আনসার ও মন্দির কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপন  নিশ্চিত করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সলঙ্গার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।এ সময় তারা পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ভবেশ  চন্দ্র তালুকদার বলেন,এবার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।সবার সহযোগীতায় আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের কার্যক্রম চলছে।ধর্মীয় আচার-অনুষ্ঠান,বর্ণিল সাজসজ্জা,মেলা আর দর্শনার্থীদের  সরব উপস্থিতিতে সলঙ্গার পূজা মন্ডপ গুলোতে এখন উৎসবের চলছে উৎসবের আমেজ।সার্বিক নিরাপত্তা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সচেষ্ট রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।