ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঢোলারহাট গৌরলাল চৌধুরী শ্রী শ্রী দুর্গা মন্দিরে সনাতন ধর্মের ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।গৌরলাল চৌধুরী দুর্গা মন্দির , রামকৃষ্ণ সেবাশ্রম ও ঢোলারহাট সনাতন ধর্ম প্রচার সংঘের যৌথ উদ্যোগে অর্থায়নে বস্ত্র সংগ্রহ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের গৌড়লাল চৌধুরী শ্রী শ্রী দুর্গা মন্দিরে ১৭০ জন দরিদ্র ও অসহায় নারী ও পুরুষ ভক্তদের মাঝে শাড়ি- ধুতি ইত্যাদি বিতরণ করা হয়।
মন্দির কমিটির সভাপতির সভাপতিত্বে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার মাষ্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বর্মন,স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।