[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে ৯ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে শিশুটিকে চিকিৎসা পরীক্ষার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লিটন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

অভিযোগ অনুযায়ী, গ্রামের মান্নান খলিফার বাড়ির সামনে সড়কে শিশুটিকে একা পেয়ে কৌশলে ফুসলিয়ে তার যৌনাঙ্গে হাত দেন লিটন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। শিশুটির বড় ভাই জাকির হোসেনের দাবি, বাড়ি থেকে বের হয়ে তিনি ঘটনাটি দেখতে পান। এ সময় লিটন শিশুটিকে সড়কের পাশের একটি ঘরের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেন জাকির। খবর পেয়ে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ ঘটনাস্থলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর লিটনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে অভিযোগ অস্বীকার করে লিটন দাবি করেন, বাজারে পান আনতে যাওয়ার সময় মজার ছলে তিনি শিশুটির শুধু হাত ধরেছিলেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।