[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
 রোববার (১৮ অক্টোবর ২০২৬) উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিরোধ কর্মকার নিরু ও সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহার নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁরা পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিরোধ কর্মকার নিরু বলেন, “আটঘরিয়া উপজেলার ১৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আমরা প্রতিটি মণ্ডপ পরিদর্শন করছি।
পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গাৎসব সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহা বলেন, “আটঘরিয়ার ১৭টি পূজামণ্ডপে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ কাজ করছেন।
 প্রতিটি মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গাৎসব আনন্দমুখর হয়ে উঠবে বলে আশা করছি।”
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।