[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রামকৃষ্ণপুরে উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আমিরুল 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও মহিলা কর্মী সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
গতকাল রবিবার বেলা ১১টায় সুতাহাটি বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গণসংযোগ শুরু হয়।শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুতাহাটি বাজার চত্বরে আয়োজিত মহিলা কর্মী সভাস্থলে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মী ও শত শত মহিলা কর্মীরা অংশ নেয়।
সভায় বক্তারা বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম এলাকায় গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।প্রচার প্রচারনায় আমিরুল ইসলাম ব্যাপক সাড়া জাগিয়েছেন।তরুণ প্রজন্মের অহংকার,নির্যাতিত ও ত্যাগী রাজনীতিবিদ আমিরুল ইসলাম।এলাকার তরুণ সমাজের প্রিয় মুখ ও বিশিষ্ট সমাজসেবক,গরিবের বন্ধু আমিরুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।এ সময় বক্তারা তার দলীয় মনোনয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন,আমি কোন লোভের আশায় চেয়ারম্যান প্রার্থী হতে চাই না।রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সেবক হতে চাই।ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সবার সহযোগীতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ রামকৃষ্ণপুর গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
বিএনপি নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলহাজ হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা লেবু তালুকদার,প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব,জাহিদ তালুকদার,ছাত্রদল নেতা সজিব আহমেদ জয়,মহিলা নেত্রী সাবরিনা আক্তার রিজুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগ ও মহিলা কর্মী সভা শেষে আমিরুল ইসলাম উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।