[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরের সহবতপুর ইউনিয়ন জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় সহবতপুর ইউনিয়ন পরিষদ হলকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহবতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন কবির। সম্মেলন পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. লুৎফর রহমান।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ন্যাশনাল ডক্টরস ফোরাম এর সভাপতি  জননেতা  ডা. একেএম আব্দুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওবাইদুর রহমান কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এ সময় বক্তারা বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরতে হবে। দেশ ও জাতির কল্যাণে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও জনসেবার মনোভাব নিয়ে প্রত্যেক নেতাকর্মীকে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং কর্মীদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে সহবতপুর ইউনিয়ন জামায়াতের প্রতিটি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক কর্মী উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।