সিরাজগঞ্জের চৌহালীতে নতুন উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ, ইউনিয়ন পরিষদ পরিদর্শন, গ্রাম আদালত ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ড. চিত্রলেখা নাজনীন।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি চৌহালী উপজেলার নতুন উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম, গ্রাম আদালত ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাহমুদা পারভীন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) নূর নাহার, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান এবং খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী,
ৃৃ
ইউপি সচিব মো জুয়েল রানা, উদ্যোক্তা রাসেদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে চৌহালী উপজেলা পরিষদ হলরুমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।
মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।