[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া এবং উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল নেওয়ার পথে মজিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ফেসবুকে ছবি দেখে স্বজনেরা তাঁর পরিচয় শনাক্ত করেন।
মজিবুর রহমান উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল আটাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী বহু বছর আগে মারা গেছেন। তিন ছেলে থাকলেও তিনি দীর্ঘদিন ধরে নবগ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। মানসিক সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে পথে পথে ঘুরে বোতল কুড়িয়ে বেড়াতেন। অভাব-অনটনের মধ্যে তাঁর জীবন কাটত।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে থানাব্রিজ এলাকা থেকে একটি ভ্যানে ওঠেন মজিবুর। রাত ৯টার দিকে নবগ্রাম পুলিশ বক্সসংলগ্ন প্রধান সড়কে ভ্যান থেকে পড়ে আহত হন তিনি। স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানান।
রোগীর কোনো স্বজনকে না পেয়ে তাঁর পরিচয় ও স্বজনদের সন্ধান চেয়ে ফেসবুকে ছবি পোস্ট করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রীতম সরকার। উন্নত চিকিৎসার জন্য তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। পরে ফেসবুকে ছবি দেখে স্বজনেরা হাসপাতালে পৌঁছান। তাঁরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে টাঙ্গাইল নেওয়ার পথে নন্দনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।