শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অসহায় ও বিধবা সনাতনী নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’।
১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে রুহিয়ার খড়িবাড়িস্থ ডোমিনো স্কুল অব বাংলাদেশ প্রাঙ্গণে অর্ধশতাধিক নারীর মাঝে শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়।
আগামীর স্বপ্ন মানবিক সংস্থা সভাপতি মোঃ সাইদুর রহমান সুমিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদর ও অতিরিক্ত দায়িত্ব রুহিয়া মোঃ সারওয়ার মুরশিদ আহমেদ,রুহিয়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন,সমাজসেবা অধিদপ্তর ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন,রুহিয়া উপজেলা বিএনপি সদস্য মোঃ আহসান হাবীব,ডোমিনো স্কুল অব বাংলাদেশ প্রধান শিক্ষক মোঃ সুমন আলী প্রমূখ।