[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে চলমান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি লাভলু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আকতারাইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো  উন্নয়নের লক্ষ্যে  দোতলা ও তিনতলা বিশিষ্ট নতুন ভবনের চলমান কাজের  ভিত্তিপ্রস্তর  উদ্বোধন করেন টাংগাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের এমপি রবিউল আওয়াল লাভলু  হয়েছে। শুক্রবার সকালে আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন  করা হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল আওয়াল। অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের এমপি রবিউল আওয়াল লাভলু।
​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মনোয়ারা বেগম মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ।
​প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো  উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই নতুন ভবন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথকে আরও প্রশস্ত করবে বলে আমি বিশ্বাস করি।” তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
​ আলোচনায় আরো উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিএনপির  নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।