পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠে এসেছে ৬০ বছর বয়সী প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্করের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা। অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা বহরপুর জুট মিলে শ্রমিকের কাজ করেন। বুধবার সকাল ৮টার দিকে তিনি কর্মস্থলে চলে যান। ওই সময় তাঁর ১২ বছর বয়সী মেয়েটি বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল। সকাল ১১টার দিকে একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা প্রতিবেশী আবু বক্কর ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন এবং তাঁর শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করে যৌন নিপীড়ন চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে মেয়েটির মা কর্মস্থল থেকে বাড়িতে ফিরে আসলে স্থানীয়দের মুখে ঘটনার বিবরণ শুনে আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির মা। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় শিশুটিকে একা পেয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, শিশুটির মা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬