[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পাবনার আটঘরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজুর রহমান।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়, আটঘরিয়া, পাবনার আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনে সদস্য-সদস্যাদের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিদুল ইসলাম বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার বলেন, “দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর থাকবে। পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সমস্যায় দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।”
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
উপজেলা পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ী, এ বছর আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে আটঘরিয়া পৌরসভায় ছয়টি, মাজপাড়া ইউনিয়নে দুটি, দেবোত্তর ইউনিয়নে দুটি, চাঁদভা ইউনিয়নে একটি, একদন্ত ইউনিয়নে একটি এবং লক্ষ্মীপুর ইউনিয়নে পাঁচটি মণ্ডপ রয়েছে।
পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে—আটঘরিয়া থানা কেন্দ্রীয় মাতৃমন্দির, উপজেলা কেন্দ্রীয় কালিমন্দির, উত্তরচক কেন্দ্রীয় ঠাকুরবাড়ি কালিমন্দির, দেবোত্তর শ্রীশ্রী বারোয়ারী কালিমন্দির, চাঁদভা শাহপাড়া বারোয়ারী দুর্গামন্দির, উত্তরচক পূর্বপাড়া কালিমন্দির, খিদিরপুর বারোয়ারী শিবমন্দির,
 খিদিরপুর দক্ষিণপাড়া দুর্গামন্দির, বাচামারা বারোয়ারী দুর্গামন্দির, গোড়রী সর্বজনীন দুর্গামন্দির, আদি দুর্গামন্দির, একদন্ত বারোয়ারী দুর্গামন্দির, লক্ষ্মীপুর নিমতলা দুর্গামন্দির, কৈজু শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, স্বর্গীয় বাবু কানাইলাল রায় দুর্গামন্দির, লক্ষ্মীপুর কালীবাড়ি দুর্গামন্দির ও শ্রীপুর হালদারপাড়া মারোয়ারি দুর্গামন্দির।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, স্বর্গীয় বাবু কানাইলাল রায় দুর্গামন্দির, লক্ষ্মীপুর কালীবাড়ি দুর্গামন্দির ও শ্রীপুর হালদারপাড়া মারোয়ারি দুর্গামন্দির।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।