[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

‎যশোরের অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম নিরাপত্তা প্রহরীর মাধ্যমে পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে । দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলুর রহমান গাজীর অনুপস্থিতিতে অফিসের বিভিন্ন দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় তথ্যের জন্য নিরাপত্তা মো. হুসাইন সরদারের কাছে যেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা । এ ঘটনায় সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ও কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে ।

‎‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির অভিযোগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রয়োজনীয় কাজে গিয়ে অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া যায় না । ফলে সেবাগ্রহীতাদের দাপ্তরিক তথ্য ও কাজের অগ্রগতি জানতে নিরাপত্তা প্রহরীর শরণাপন্ন হতে হচ্ছে । অফিসের গুরুত্বপূর্ণ ফাইলসহ বিভিন্ন দাপ্তরিক বিষয় নিরাপত্তার প্রহরীর সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা ।

‎‎খাদ্য বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ সেবা খাত । খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ডিলার নিয়োগ ও সংশ্লিষ্ট কার্যক্রম তদারকিসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ দপ্তর । এমন একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ের কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়মিত উপস্থিতি ও দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল ।

‎‎অফিসের গুরুত্বপূর্ণ কাজ নিরাপত্তা প্রহরী কোন কর্তৃপক্ষের নির্দেশে করছেন, এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা প্রহরী মো. হুসাইন সরদার কোনো মন্তব্য করতে রাজি হননি।

‎‎এ বিষয়ে অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বজলুর রহমান গাজীর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি । ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

‎‎অন্যদিকে, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমানের কাছে নিরাপত্তান প্রহরীর মাধ্যমে অফিস পরিচালনার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জনবল সংকট রয়েছে । তাই তাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা নিতে হয় । কিন্তু তাই বলে সবকিছু তার অধীনে থাকবে বা সে সবকিছু পরিচালনা করবে, এমন নয় । যার যে কাজ, তাকেই সেই কাজ করতে হবে, এটাই নিয়ম।

‎তিনি আরও বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম । আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

‎

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।