[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের উদ্যোগে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি (এডহক) মো. ছালাম হোসেন খান সিজার। এবং ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা উতৃবেশ্বরী হাজী মো. আলমগীর হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের পরিচালক মো. কবির হোসেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়।
শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক সুদৃঢ় করতেই এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।