[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী শুকুর মোহাম্মদ সরকার ও আজীবন দাতা সদস্য মরহুম বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয় চত্বরে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেনের সঞ্চালনায় মরহুমদের অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ আব্দুল্যাহেল বাকী, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন, সহকারী মৌলভী শিক্ষক মোঃ ফহিম উদ্দীন,। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান (মহব্বত), অবসরপ্রাপ্ত র‌্যাব সদস্য মোঃ ফিরোজ আলম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। আলোচনা ও মিলাদ শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পানিশাইল সিপাহীপাড়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।