[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ার রামনাথ হাট প্রগতি ক্লাব সংঘ মাঠে অনুষ্ঠিত ‘মরহুম দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে পাটিয়াডাঙ্গী ফুটবল একাদশ।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে আসাননগর তরুণ সংঘকে পরাজিত করে।

‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যে প্রগতি সংঘের সাবেক খেলোয়াড়দের উদ্যোগে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। ফাইনালের শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। প্রথমার্ধেই জয়সূচক একমাত্র গোলটি করে পাটিয়াডাঙ্গী। শেষ পর্যন্ত গোল শোধে ব্যর্থ হয় আসাননগর।
বিজয়ের পর পাটিয়াডাঙ্গী দলের অধিনায়ক মো: আব্দুল কাদের বলেন, আমি নিয়মিত নিজস্ব মাঠে খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করাই। এলাকার ক্রীড়াপ্রেমীরা সহায়তার হাত বাড়ালে এই দলকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারব।

ফাইনাল উপলক্ষে মাঠের চারপাশে বিপুল দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসেন, অ্যাডভোকেট সিরাজুম মুনিব সাইমুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।