[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পদ বাণিজ্যের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি তৃণমূলের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
‎​বাংলাদেশ আওয়ামী লীগের এই সংকটময় মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা-কর্মীদের দাবি, মূল দলকে সুসংগঠিত করার পরিবর্তে সংগঠনের দায়িত্বশীল পদ নিয়ে অনিয়ম ও বাণিজ্য চালিয়েছে জেলা নেতৃবৃন্দ । এই ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করেছেন সংগঠনের ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীরা।
‎​তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, দলের এই ক্লান্তি লগ্নে যেখানে আদর্শিক ও নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করা প্রয়োজন , সেখানে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠন এবং বহিরাগতদের পদায়িত করা হচ্ছে । দীর্ঘদিনের পরীক্ষিত ও দলের দুঃসময়ে পাশে থাকা কর্মীদের বঞ্চিত করে সুযোগসন্ধানীদের পদ দেওয়ায় নারায়ণগঞ্জের আওয়ামী রাজনৈতিক অঙ্গনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।
‎​নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের কয়েকজন প্রবীণ কর্মী জানান, “দল যখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখনো জেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃবৃন্দ ব্যক্তিস্বার্থ ও পদ বাণিজ্যে মেতে উঠেছেন। তাদের এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এই অযোগ্য ও অনিয়মে জড়িত নেতৃত্বের অধীনে সংগঠন পরিচালিত হতে পারে না।”
‎​তারা আরও জানান, অনিয়মের মাধ্যমে গঠিত কমিটিগুলো অবিলম্বে বাতিল করতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদত্যাগ করতে হবে। অন্যথায় তৃণমূলের কর্মীরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
‎​এদিকে পদ বাণিজ্যের অভিযোগের বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃবৃন্দের মন্তব্য জানতে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দলের কেন্দ্রীয় অভিভাবক ও সিনিয়র নেতাদের অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন বঞ্চিত কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।