[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নান্দাইলের গয়েশপুর পাঁচপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন, ইয়াবা কারবার বন্ধের দাবি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গয়েশপুর পাঁচপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাটিকে মাদক, ইয়াবা কারবার ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার দাবিতে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ুনএ স্লোগান সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শামীম, পাবেল, সাকিব মিয়া ও লিয়ন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ জন্য অভিভাবক, সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তব্যে স্থানীয় বাসিন্দা শামীম মিয়া অভিযোগ করে বলেন, তানিয়া নামের এক নারী ইয়াবা বিক্রির সময় ধারণ করা ছবি ও ভিডিও সংবলিত তাঁর মোবাইল ফোন নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। এ ছাড়া তাঁর মায়ের মোবাইল ফোন ঘর থেকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
বক্তারা এলাকায় মাদক ও ইয়াবা কারবারের বিষয়ে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
তাঁরা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগও জরুরি।
মানববন্ধন থেকে গয়েশপুর পাঁচপাড়াসহ আশপাশের এলাকাকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান অংশগ্রহণকারীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।