[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

​দৌলতপুরে সচেতনতামূলক মহড়া ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ‘ঘরে থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ​উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় মহড়াটি পরিচালনা করেন দৌলতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। মহড়ায় ভূমিকম্প চলাকালীন জরুরি করণীয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের বাস্তব কৌশল প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের প্রদর্শনী উপভোগ করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, সিনিয়র শিক্ষক মো. মফিজুর ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ নোমানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।