[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়া আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা মহড়া অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
“ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবান (১৩ অক্টোবর) সকাল দশটায়  র‍্যালিটি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মুনতাসীর মাহফুজ, উপজেলা কৃষক কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম,
যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, সহকারী প্রোগ্রামার রোখনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন সহ বিভিন্ন দপ্তরের কমকর্তা,শিক্ষার্থীরা ও সুধিজন।
এসময় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস, প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধির ফলে আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ ও জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।