[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালগাছের চারারোপন কর্মসুচি উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’—এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় তালগাছের বীজ রোপণ কর্মসূচি/২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন, আটঘরিয়া, পাবনার আয়োজনে উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় লাখ তালগাছের বীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর চক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ, উপজেলা প্রকৌশলী বাকি বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজানা খান, দেবোত্তর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল ও আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালবীজ রোপণের এ উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। রোপণ করা বীজের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে তালগাছের বীজ রোপণের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।