[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহর উপজেলায় রাতভর ওষুধের দোকান খোলার উদ্যোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
চাটমোহর উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের রাত্রিকালীন চিকিৎসা সংক্রান্ত দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ৩০ রাত ওষুধের দোকান খোলা রাখার ব্যবস্থা করেছে সমিতি।
গত অক্টোবর রাত ১০টায় চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও চাটমোহরের কৃতি সন্তান অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান, ঔষধ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সংবাদকর্মী এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, রাতের বেলা গুরুতর অসুস্থ রোগীদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অনেক সময় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। এছাড়া উপজেলার কোথাও রাতভর ওষুধের দোকান খোলা না থাকায় জরুরি প্রয়োজনে রোগী ও স্বজনদের বিপদে পড়তে হয়। এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে সর্বস্তরের মানুষের দাবি ছিল—অন্তত একটি ওষুধের দোকান রাতভর খোলা রাখা হোক, যাতে জরুরি মুহূর্তে সহজে ওষুধ সংগ্রহ করা যায় এবং চিকিৎসা সেবা দ্রুততর হয়।
চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।