[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে শনিবার বিকেল ৩টায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি বৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল, ১৩৭ জনকে বৃত্তি এবং জিপিএ-৫ প্রাপ্ত ৯৮ জনকে সনদ ও উপহার প্রদান করা হয়।
সমিতির সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, এমপি।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার খন্দকার মহিউদ্দিন স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আলাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ অন্যান্য অতিথিরা।
এ সময় অনুষ্ঠানে পুরস্কার হাতে তুলে দেন প্রধান অতিথি এডভোকেট আব্দুস সালাম পিন্টু আরো উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থী ছাত্র-ছাত্রী ও অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।