[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীর উমারপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ বেপারীর গণসংযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করছেন উমারপুরে সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মো. আব্দুর রউফ বেপারী।
তিনি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তারই আলোকে জনগণের আস্থা ভাজন হয়ে
নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে স্থানীয় মানুষের দোয়া, ভালোবাসা, আস্থা ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি। নদীবেষ্টিত উমারপুর ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফরসঙ্গীদের নিয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালাচ্ছেন আব্দুর রউফ বেপারী।
 তিনি উমারপুর বাজার, চরবাউশা বাজার, বৃদাশুরিয়া বাজার, সিংগুলি বাজার, শৈলজানা ও সলেরচরসহ ইউনিয়নের প্রত্যেক গ্রামে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন।গণসংযোগকালে আব্দুর রউফ বেপারী বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিলে উমারপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের স্থায়ী অবকাঠামো নির্মাণ, মোবাইল টাওয়ার স্থাপন, বিদ্যুৎ অবকাঠামোর উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ স্থানীয় মানুষের বিভিন্ন দাবি ও প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াকে দায়িত্ব ও আমানত হিসেবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আব্দুর রউফ বেপারী বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তাঁদের দাবি ও প্রয়োজনের পক্ষে কাজ করতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে একটি নিরাপদ, স্বাবলম্বী ও আধুনিক উমারপুর ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।