[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহর থানা পুলিশের অভিযানে তিন মাদকসেবী ও এক বিক্রেতা আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গতকাল শুক্রবার (৯ অক্টোবর) তিনজন মাদকসেবী ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালিত হয় চাটমোহর পৌরসভা ও বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে। আটককৃতরা হলেন, বোথর দক্ষিণপাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে আশরাফুল (২৭), কুমারগাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে আলামিন ইসলাম (৩০), বোথর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল হোসেন (৩২) তাঁদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। একই সঙ্গে পৌর সদরের কাজীপাড়া মহল্লার এস এম মোজাহারুল হকের ছেলে এবিএম কামরুজ্জামান ফারুক (৪২)-কে মাদকদ্রব্যসহ আটক করে থানায় নেওয়া হয়।
আটককৃত তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আশরাফুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আলামিন ইসলাম ও রুবেল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে মাদক ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং তাঁকে জেল হাজতে প্রেরণের ব্যবস্থা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।