[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় এমপি সাহেবের নিজস্ব কার্যালয়ে ঢাকা-৪ সংসদীয় আসনের উদ্যোগে এই সভাটি আয়োজিত হয়।
ঢাকা-৪ আসন পরিচালক জনাব আব্দুর রহিম জীবন-এর সভাপতিত্বে এবং আসন সদস্য সচিব মুহাম্মদ মহিউদ্দিন-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
উক্ত মতবিনিময় সভায় ঢাকা-৪ আসনের আওতাধীন সকল পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ তাদের নিজ নিজ মণ্ডপের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা মাননীয় এমপি মহোদয়ের নিকট তুলে ধরেন।
সবাইর বক্তব্য ও আবেদন মনোযোগ সহকারে শুনে সম্মানিত এমপি মহোদয় পূজামণ্ডপগুলোর যেকোনো সমস্যা দ্রুত সমাধান এবং সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন। পাশাপাশি পূজা উদযাপনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে সবসময় তাদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।