[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ব্যাংককর্মীর ছকেই ৩৪ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৬

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মীকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী তিন ব্যাংককর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ থেকে ৮ অক্টোবর নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের ১ লাখ ৪২ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৬ অক্টোবর দুপুরে আবাদপুকুর বাজারের ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহায়ক রাসেল বাবু মোটরসাইকেলে করে ৩৪ লাখ টাকা নিয়ে ফেরার পথে রাণীনগরের পারইল বাজারসংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকায় হামলার শিকার হন। ছিনতাইকারীরা নাজমুলকে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়।

তদন্তে পুলিশ জানতে পারে, অনলাইন জুয়ায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা হারানোর পর ব্যাংকের অফিস সহায়ক রাসেল বাবু, কর্মকর্তা সুজন ও আবু তালেব ছিনতাইয়ের পরিকল্পনা করেন। তাঁরা দীর্ঘ এক মাস ধরে পরিকল্পনা করে বাইরের সহযোগীদের মাধ্যমে টাকা ছিনতাইয়ের ঘটনা সাজান। এ ঘটনায় ক্যাশিয়ার নাজমুল প্রকৃত ভুক্তভোগী হলেও রাসেল বাবু নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন স্বপন, হাসান আলী ও মোটরসাইকেলের মালিক রাব্বি আলী। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের বাইরে বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী ফিরোজ হোসেন দ্রুত ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।