[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  এক আসামিসহ  ৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে আটক করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে আটককৃত তিন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।এছাড়া, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন আগে থেকেই একটি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত ১ জন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ৩ জন এবং আগের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৫ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।