[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আইএফআইসি ব্যাংকের গৌরব ও অবিচল বিশ্বাসের ৫০ বছর। “সেবায় সাফল্য ও আস্থায়” এই শোøগানকে ধারণ করে ৫০ বছরের পথচলার সুর্বন্ত জয়ন্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার পাবনায় আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে পাবনা শহরের বেনিয়াপট্রি ও আব্দুল হামিদ সড়কে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেনিয়াপট্টিতে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে বিকেলে ব্যাংকের পাবনা শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক পাবনা শাখার ক্রেডিট ইনচার্জ মোস্তাকিম আহমেদের সঞ্চালনায় ও কাষ্টমার সার্ভিস ম্যানেজার মো. শামসুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এবিএম ফজলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পাবনার সময় ও দি ডেইলি মর্নিং টাচ সম্পাদক প্রকাশক এমজি বিপ্লব চৌধুরী, বিশিষ্ট চিকিসক প্রফেসর ডা. কামাল ওসমান, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো, মতিয়ার রহমান, ডুয়েট শিক্ষক ড. মো. রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আকমল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবে ব্যাংকার দীপক কুমার পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রহমত আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ফজলে মজিদ মুরাদ প্রমুখ। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পরে ব্যাংকের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাইখ আব্দুল করিম আরাবী।

আলোচনা সভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের পথচলা, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতেও ব্যাংকটি তার কার্যক্রম আরও সম্প্রসারণ করবে।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা একে অপরকে শুভেচ্ছার জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।