[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে ৫টি গঁাজা গাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে ৫টি গঁাজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নাগরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মো. জহুরুল ইসলামের দিকনির্দেশনায় মঙ্গলবার রাতে বিশেষ একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. রাসেল মিয়া (৪২) কে গঁাজা গাছসহ আটক করে। সে সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এস আই ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মোঃ সুমন হোসে মো. মোনায়েম হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম মঙ্গলবার রাত দুইটার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারাংপুর গ্রাম থেকে মোঃ রাসেল মিয়ার নিজ বসত বাড়ীর ভিতর দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় ৫টি গঁাজা গাছ তাকে আটক করে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, আমাদের বিশেষ একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫টি গঁাজা গাছসহ রাসেল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।