[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হঠাৎ করেই বিকট শব্দ হয়। তারপর ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছিলো না। ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছে। এভাবেই কথাগুলো বলছিলেন হামিদা বেগম এক নারী শ্রমিক।

 

নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার (০৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনার সময় চাতালে কাজ করছিলেন হামিদা বেগম নামের ওই নারী শ্রমিক।

 

তিনি বলেন, একসাথেই কাজ করলাম। একটু পর দেখলাম খালেক ভাই আর নেই। জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। চাতাল গুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তার সাথে কাজ করতে চাই।

 

নিহত আব্দুল খালেক (৪৫) নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

 

থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এদিনও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। সকালে হঠাৎ করেই বিকট শব্দে চালকলটির বয়লারে বিস্ফরণ ঘটে। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় শ্রমিকরা ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়ে। পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে আব্দুল খালেক পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছেন।

 

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।