[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

“ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন, নিরাপদ ও সুস্থ থাকুন” কদমতলীতে জামায়াতের সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্র ঘোষিত জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কদমতলী থানার উদ্যোগে এক বর্ণাঢ্য গণসচেতনতামূলক মিছিল, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
গত ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় রাজধানীর শনির আখড়ার আরএস টাওয়ার (RS Tower) থেকে কদমতলী থানার উদ্যোগে একটি গণসচেতনতামূলক মিছিল শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সময় বাড়ি বাড়ি ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসন পরিচালক আব্দুর রহিম জীবন। আরও উপস্থিত ছিলেন থানা আমির ইঞ্জিনিয়ার জসীমউদ্দীন,  মাওলানা মোঃ জুনায়েদ, মোহাম্মদ কবিরুল ইসলাম, নওশাদ আলম ফারুকসহ থানা ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।