[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে দ্বিতীয় বিয়ের রাতেই বরের মৃত্যু, নববধূর ঘরে শোকের মাতম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আয়নাল হক নামে এক নববিবাহিত ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার রাতেই এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আয়নাল হক জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি তিনি ছোটখাটো ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত জুলাই মাসে আয়নালের প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার এক বন্ধুর সঙ্গে চলে যান। এরপর দুই সন্তানকে নিয়ে বেশ হতাশার মধ্যে ছিলেন আয়নাল। পরে পরিবারের সদস্যদের পরামর্শ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে বিয়ে করেন তিনি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। পরে নববধূকে নিয়ে ঘরে যাওয়ার পর হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই আয়নালের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তিনি একজন সাংবাদিকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। ঘটনাটি সত্য। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আয়নাল স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।