[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

কম্পোনিয়ায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্র ও নেপথ্যে কি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
লামার সরই ইউনিয়নের কম্পোনিয়া পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্র ও নেপথ্যে কারণ হিসেবে কিছু অভিযোগ দিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি। সাম্প্রতিক সময়ে সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করে সরাসরি সমাজের সকল সদস্যের ভোটের মাধ্যমে নির্বাচিত মসজিদ কমিটি গঠিত হয়।
এতে বলা হয়েছে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সভাপতি পদে মোঃ খলিলুর রহমান (ব্রেকারী খলিল),সহ সভাপতি মোঃ আব্দুল আলীম,সাধারণ সম্পাদক মোঃ মিয়ারাজ,(যুগ্ম সম্পাদক পদে মোঃ জুয়েল পরে অর্ন্তভূক্ত) ক্যাশিয়ার মোঃ জোহর আলী,সর্বসাং কম্পোনিয়া পাড়া (৬ নংওয়ার্ড) সরই,লামা  বিজয় অর্জন করায় ০৮.০৫.২০২৬ ইং.হতে আগামী ০৭.০৫.২০২৯ ইং. তথা ৩ (তিন) বছরের জন্য উক্ত মসজিদ পরিচালনা কমিটি তাদের অর্জনকৃত বিজয়ে নিজ নিজ পদে বহাল থাকিবেন মর্মে কম্পোনিয়া পাড়া সকল জনগণ বা সমাজের পক্ষে আমরা নিম্মে স্বাক্ষর করিলাম।
ঐ দিন নির্বাচন পরিচালনা কমিশনে ছিলেন মোঃ নাছির উদ্দীন এমইউপি,মোঃ ইয়াছিন,হাফেজ মুজিবুর রহমান।
এসময়ে এসে কিছু লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচিত দুই /একজন লোককে কমিটির বিষয়ে বিভ্রান্তি ও ষড়যন্ত্র করছে। গত কমিটিকে বার বার বলার পরেও আমাদেরকে আর্থিক দায়িত্ব এখন বুঝিয়ে দেননি। ইতি মধ্যে সহ সভাপতি মোঃ আলীম বর্তমান সভাপতিকে পদত্যাগপত্র দিয়েছেন।
অন্যদের বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন সভাপতি মোঃ খলিলুর রহমান। তিনি আরও জানান, আমাদের মসজিদের নামে কিছু জায়গা সম্পদ রয়েছেন। বাইরে লোক এগুলো ভোগ করার জন্য উঠেপড়ে লেগেছেন।
এছাড়াও আমাদের মসজিদের বর্ধিত ভবনের কাজ শুরু হয়েছে এবং মহান আল্লাহ ঘরের জন্য আমরা সবার সহায়তা কামনা করছি।
এদিকে অভিযুক্তদের বক্তব্যের জন্য বার বার মুটো ফোনে যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারে সংযোগ সম্ভব হয়নি।
এদিকে কিছু সচেতন মহল জানান, মসজিদের কমিটি গঠন নিয়ে হওয়া সৃষ্ট বিরোধে যে সমস্যা হচ্ছে কিংবা যে দলাদলি বা পক্ষ সৃষ্টি হয়েছে তা কি আসলেই মসজিদের শান্তি বয়ে আনবে? নাকি তা অর্থের অপচয়, ক্ষমতার প্রভাব ও শত্রুতা-কোন্দল সৃষ্টি করবে- নামাজি পরহেজগার মুসল্লিদের মাঝে উঠেছে এ প্রশ্ন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।