[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নজরুল বর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম মোঃ অহিদুর রহমান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার মানিকগঞ্জ জেলা পর্যায়ে চিত্রাঙ্কন বিষয়ে (ক-গ্রুপ) ১ম স্থান অর্জন করেছে মোঃ অহিদুর রহমান। অহিদুর রহমান দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো. আতিকুর রহমান ও লাবনী আক্তারের ছোট পুত্র।  ​প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ‘ক-গ্রুপে’ (১ম ও ২য় শ্রেণি) চিত্রাঙ্কন বিষয়ে ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র মোঃ অহিদুর রহমান সেরা সাফল্য দেখিয়ে ১ম স্থান অর্জন করে।
​মোঃ অহিদুর রহমানের এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় শিক্ষকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।