[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামন্ডপ সমুহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। সভায় উপজেলার বিভিন্ন পুজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়র রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য,স্থানীয় সংবাদকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্গাপূজা চলাকালে সকলকে দায়িত্বশীল ভুমিকা পালন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গপূজা নির্বিঘেœ সম্পন্ন করতে প্রয়োজনীয় সবধরণের প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।