[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে বিনামূল্যে চর্ম ও কুষ্ঠরোগ শনাক্তকরণে মেডিকেল ক্যাম্প

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বলরামপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং রঅপঃ-ঊহফখবঢ় প্রকল্প ও দি লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। ক্যাম্পে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমিদুর রহমান ও দি লেপ্রসি মিশন বাংলাদেশএর ফিল্ড মেডিকেল অফিসার ডা. সুয়েল মাটি । এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন, রিজার্জ সুপারভাইজার মোঃ তোজাম্মেল হক, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার তপন কুমার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।

ক্যাম্পে স্থানীয় জনগণের বিনামূল্যে চর্ম ও কুষ্ঠরোগ পরীক্ষা, রোগ শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা বলেন, কুষ্ঠরোগ নিয়ে ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই। সময়মতো রোগ শনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিলে কুষ্ঠরোগ সম্পুর্ণ নিরাময় সম্ভব। আয়োজকরা জানান, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চর্ম ও কুষ্ঠরোগ দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনাই এ ধরণের ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কুষ্ঠরোগ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।