[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চলনবিল পুনরুদ্ধারে চাটমোহরে মতবিনিময়

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলায় বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি চলনবিল পুনরুদ্ধারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।
মতবিনিময়ের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ তানভীরুল হক।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস পাবলিক ট্রাস্টের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠান হয়। সভার শুরুতে চলনবিল বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এবং বাপার যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিলের সম্পাদক রকিবুর রহমান টুকুন, শোয়েব রহমান, শফিউল ইসলাম, মাসুদ রানা, আব্দুল আলীম, পলি খাতুন, মাহমুদা খাতুন, মনিরুল ইসলাম, সরকার মোহাম্মদ আলী, সজল কুমার সরকার প্রমুখ।
বক্তারা চলনবিলে যত্রতত্র প্রকল্প গ্রহণ না করে সমন্বিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভূমি ও পানিসম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সম্ভাব্যতা যাচাই করে টেকসই পরিকল্পনা নেওয়া জরুরি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।