[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মাজপাড়ায় দিনব্যাপী প্রীতি ফুটবল ফাইনালে বিজয়ী নাদুড়িয়া লালনশাহ একাডেমি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
পাবনার আটঘরিয়ার ৬১ নং সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ আগষ্ট শনিবার দিন ব্যাপী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবির সভাপতিত্বে  অনুষ্ঠিত খেলাটি উদ্বোধন করেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম মাজহারুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে ডার্সুয়াল সংযুক্ত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক সাইদুল ইসলাম কচি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন .সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম, মাজপাড়া কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী গোলাপ, মাজপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বর পদপ্রার্থী আরিফুল ইসলাম, বিএনপি নেতা ফেলু প্রাং, মিন্টু প্রাং.আঃ করিম প্রমুখ।
দিন ব্যাপী খেলায় আটটি দল অংশগ্রহণ করেন খালিশপুর একাদশ, বাড়াহুসিয়া স্পোর্টিং ক্লাব, খালিশপুর পুর্বপাড়া স্পোর্টিং ক্লাব, নাদুড়িয়া লালনশাহ ফুটবল একাডেমি, সড়াবাড়িয়া ব্ল্যাক ব্রাউন স্পোর্টিং ক্লাব, খালিশপুর নিঝুম স্পোর্টিং ক্লাব, নাদুড়িয়া এনপিএল স্পোর্টিং ক্লাব ও দরগাবাজার স্পোর্টিং ক্লাব।
দিন ব্যাপী খেলা শেষে ফাইনালে বিজয়ী হয় নাদুড়িয়া লালনশাহ একাডেমি এবং রানার্সআপ হয় খালিশপুর পুর্বপাড়া স্পোর্টিং ক্লাব। ম্যান অফ দ্যা ম্যাচ হয় একান্ত কুমার এবং সেরা গোলকিপার হোন লিখন কুমার।
খেলাটি আয়োজন করেন সড়াবাড়িয়া রয়েল ফুটবল ক্লাব। সার্বিক পরিচালনায় বাবুল আক্তার বাবু ও উপস্থাপনা করেন শুভ রহমান। সংশ্লিষ্ট সকলকে পুরুষ্কার প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।