[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর চ্যালেঞ্জ: আমার কিছু করতে পারবে না

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্দ্যমপুর গ্রামের মো. শরিফকে (২১) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিমলাপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, ইয়াবা কেনার উদ্দেশ্যে শিমলাপাড়া গ্রামের সেলিমের বাড়িতে গেলে শরিফকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
আটক শরিফ বলেন, ২০ পিস ইয়াবা তিনি সেলিমের থেকে ৫হাজার টাকায় কিনেছি, আগেও তার থেকে ৩বার কিনেছি।
অভিযুক্ত মাদক ব্যবসায়ী সেলিম ফেসবুকে ভিডিও বার্তায় বলেন, ওরা টাকা দিয়ে কিনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ভালো মানুষ, ওরা আমার কিছুই করতে পারবে না।
এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন মামলার প্রস্তুতি চলছে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।