[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, সংগঠনের কমিটি নিয়ে বিভেদ তৈরী না করা, সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ রেজা আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী। সভায় গেস্ট অব অনার হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক মোঃ নজররুল ইসলাম দুলাল বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদশ পপ্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলী বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার সুমি, বোদা উপজেলা কমিটির আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পঞ্চগড় সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আছিম উদ্দীন, পঞ্চগড় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাব আলী পপ্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ বলেন,সম্প্রতি পপ্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে শিক্ষকদের মধ্যে মতবিরোধ সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও মানসম্মত করতে শিক্ষকদের ঐক্যবদ্ধ ভুমিকা অত্যন্ত জররুরী। পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষার সার্বিক উন্নয়নে সংগঠনের কার্যকর ভুমিকার ওপর গুররুত্বারোপ করেন তারা। বক্তারা শিক্ষকদের মতবিরোধ ও অভিমান অবসান ঘটিয়ে শিক্ষক সমাজকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।