[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র হারামাইন শরিফাইন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী ﷺ-এর বিরুদ্ধে হুতিদের অন্যায় আক্রমণ ও আগ্রাসনের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নামাজ শেষে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, পাবনা জেলার সভাপতি আলহাজ্ব মো. ইমদাদ হোসেন।
মানববন্ধনে পবিত্র দুই মসজিদের মর্যাদা, নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং যেকোনো ধরনের সন্ত্রাস, হামলা ও আগ্রাসনের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস পাবনা জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. মকবুল হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম, সদস্য আলহাজ্ব মো. সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সভাপতি শাইখ ইমরান হোসেন, মাদ্রাসা দারুল হাদীস পাবনার উপাধ্যক্ষ শাইখ নুরুল ইসলাম মাদানী, শিক্ষক শাইখ রবিউল ইসলাম, মাওলানা সাজ্জাদ হোসেন মাদানী প্রমূখ।
এসময় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সভাপতি শাইখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাইখ মো. আল আমিন, মাদ্রাসা দারুল হাদীস পাবনার উপাধ্যক্ষ শাইখ নুরুল ইসলাম মাদানী, সিনিয়র শিক্ষক শাইখ রইস উদ্দিন, শিক্ষক শাইখ রবিউল ইসলামসহ জমঈয়ত, শুব্বান, মাদ্রাসা দারুল হাদীসের শিক্ষকগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আরও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসা দারুল হাদীসের শিক্ষক হাফেজ ক্বারী শুয়াইবুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পাবনা জেলার সাধারণ সম্পাদক শাইখ মো. আল আমিন ।
বক্তারা পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং হারামাইন শরিফাইনের বিরুদ্ধে হামলা ও আগ্রাসনের প্রতিবাদ জানান। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও পবিত্র স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।