[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে পুলিশের অভিযানে দুই মাদকসেবী ও এক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদকসেবী ও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে সাজা দেওয়া হয়। অন্যদিকে, মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতটমোহর থানা পুলিশ গতকাল (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাটমোহর উপজেলার বোথর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মঞ্জুর রহমান (২৬) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
একই এলাকার সিরাজ প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (২২) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
অন্যদিকে, পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার চাঁদভা কুষ্টিয়া পাড়া গ্রামের জামের উদ্দিনের ছেলে নিজামুল ইসলাম (৪০) কে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, মাদকদ্রব্য ও অনলাইন জুয়া প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান আগামীকালও অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।