পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কন্ঠ ভোটে মোঃ খাদিজুল ইসলাম মিন্টুকে সভাপতি ও জয় নারায়ন ঘোষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মোঃ খাদিজুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ নূরে আলম (বাচ্চু) বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহসভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদুর রহমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় আটোয়ারী উপজেলার বিভিন্ন দপ্তরের ৪র্থ শ্রেণি কর্মচারীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বক্তব্যে বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখা অত্যন্ত জরুরী। যে কোনো যৌক্তিক দাবি আদায়ে কর্মচারীদের ঐক্য থাকতে হবে। বক্তারা সংগঠনের অভ্যন্তরিণ শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো, সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, পেশাগত দায়িত্ব পালন সহ সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ ভুমিকার কথা তুলে ধরেন। আলোচনা শেষে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কন্ঠ ভোটে মোঃ খাদিজুল ইসলামকে সভাপতি ও জয় নারায়ন ঘোষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ,আটোয়ারী উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। এ সময় নব গঠিত কমিটির সদস্যরা আগামী দিনে সংগঠনের সার্বিক কার্যক্রম সহ ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
আটোয়ারীতে ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা- মিন্টু সভাপতি, জয় সম্পাদক নির্বাচিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬